• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ

নিউজ ৭১ টিভি / ১৩ জন দেখেছে
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বন্দর উপজেলায় ৩৪০টি অসচ্ছল পরিবারের মাঝে ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই অর্থ ও সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপকারভোগীদের হাতে এসব চেক ও সরকারি সহায়তা তুলে দেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার মোট ২০০টি অসচ্ছল, দুস্থ ও অসুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে ১৪০ জন অসহায় উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এছাড়া গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে আবেদনকারী বেশ কয়েকজন উপকারভোগীর হাতে বরাদ্দকৃত সরকারি ঢেউটিন তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি অনুদানের এই সহায়তা মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখবে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍