• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিউজ ৭১ টিভি / ২৪ জন দেখেছে
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে সদর থানাধীন লাহারপুর এলাকার আলহাজ্ব ড্রিম ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. মনিরুল ইসলাম মনি (৩৫), পিতা- এনারুল ইসলাম, সাং- বারঘরিয়া কাজিপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍