• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন

নিউজ ৭১ টিভি / ৯ জন দেখেছে
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ সংলগ্ন দেয়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ গ্রাফিতির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো. আবদুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই প্রেক্ষাপটে জুলাইকে স্মরণ ও ধারণ করার লক্ষ্যেই এই গ্রাফিতি নির্মাণ করা হয়েছে। এখানে ‘গণরায় বন্দি কেন’—এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। আমরা সরকারের কাছে বলতে চাই, গণভোটের মাধ্যমে গণরায়ের প্রতিফলন না হলে সারা দেশে এই গণরায়ের গ্রাফিতিকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আশা করি, এই গ্রাফিতি ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের উত্থান রোধে মানুষকে সচেতন করবে।”

তিনি আরও বলেন, “এই গ্রাফিতি নারায়ণগঞ্জের মানুষকে ভবিষ্যতে দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে উদ্বুদ্ধ করবে।”

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা এবং গণআকাঙ্ক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন।

এ সময় মহানগরী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍