• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

নিউজ ৭১ টিভি / ১৩ জন দেখেছে
বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

‎জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের এই সিদ্ধান্তের কথা জানান।

‎বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাঁকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

‎গত সোমবার রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍