নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত চারজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত চার আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে