• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

র‌্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার ‎

নিউজ ৭১ টিভি / ৫৪ জন দেখেছে
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

‎র‌্যাব-১১, সিপিএসসি চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকায় অভিযান  চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার (৬ জুলাই) গভীর রাতে উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের ভেতর থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

‎র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি নৈশকালীন টহল দল মতলব উত্তর থানা এলাকায় ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে সন্দেহভাজন একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।

‎বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তীতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍