• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে কবর দেয়ার ২ বছর পর লাশ উত্তোলন আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ যুবকের বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার। যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ ‎ সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে নিরপরাধ ব্যবসায়ীকে ‘মাদক ব্যবসায়ী’ সাজানোর ষড়যন্ত্র, ইকবাল হোসেনের সংবাদ সম্মেলন ‎

নিউজ ৭১ টিভি / ২০৪ জন দেখেছে
রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে “মাদক ব্যবসায়ী” আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার  ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল হোসেন।

‎রবিবার (৫ জুলাই) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সমাজের কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ব্যবসার সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। কিন্তু একটি কুচক্রী মহল আমার ব্যবসায়িক ও সামাজিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এবং পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে ফেসবুক ফেক আইডি দিয়ে সুপরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

‎তিনি আরও অভিযোগ করেন, মহলটি বিভিন্ন মাধ্যমে তাকে ও তার পরিবারকে “মাদক ব্যবসায়ী” হিসেবে সাজানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা অপপ্রচারের কারণে তিনি এবং তার পরিবার চরম মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

‎”আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার বিরুদ্ধে মাদক ব্যবসার বিন্দুমাত্র প্রমাণ কেউ দিতে পারবে না। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আকুল আবেদন, আপনারা ঘটনার সঠিক তদন্ত করুন। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সম্মানহানি করছে, তাদের আইনের আওতায় আনা হোক।”

‎এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

‎সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, ইকবাল হোসেন এলাকায় একজন ভদ্র ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। একটি চিহ্নিত মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তার পেছনে লেগেছে। এভাবে একজন ভালো মানুষকে সমাজ ও প্রশাসনের চোখে অপরাধী বানানোর চেষ্টা তীব্র নিন্দনীয়।

‎ভুক্তভোগী ইকবাল হোসেন এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি অনতিবিলম্বে এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর

ফেসবুকে আমরা👍